কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই- দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই। পুরনো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কী জানি কী হবে, নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই। দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে, চির জনমের পরিচিত ওহে, তুমিই চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোন মানা, নাহি কোন ডর, সবারে মিলায়ে তুমি জাগিতেছ- দেখা যেন সদা পাই। দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই।
