যদি মন চায় দেখে যেও এক বার,

যদি মন চায় দেখে যেও এক বার, এই মাটির দেহখানি, যখন ক্লান্ত দেহে শ্রান্ত হয়ে পড়ে থাকবে আঁকড়ে ভূমি খানি। শুধু একবার দেখে আবার নিঃশব্দে চলে যেও সেখান থেকে দোহাই তোমার অনুরোধ করি এক বিন্দু অশ্রুও ফেলবে না তোমার ঐ সুকুমার লোচন দিয়ে একটুও শ্রাবন ঝরাবেনা তোমার এক বিন্দু চোখের অশ্রুর মূল্য তাকি আমার সারা দেহে আছে ? নির্বাক হয়ে যাবে আমার বাকশক্তি খোলা থাকবে দৃষ্টি তোমাকে দেখার ত্বরে, তুমি একবার এসে দেখে যেও আমার মুদিত দৃষ্টি পানে চেয়ে
ভোরের দোয়েল আর শিশ দেবে না ডালিম ডালের ফাকে অকাল শ্রাবনে মেহেদী ফুল তার গন্ধ ছড়াবে না যৌবনা বসন্ত আর ঐ নারঙ্গী বনে ডেউ খেলে দোলা দেবে না ধবল বক আর উড়ে যাবেনা ধান ক্ষেত পেরিয়ে নীল গগনের বাকে, কল্পনার স্মৃতির জগতে বাঁধা রবে যাহা হৃদয়ের অমুল তৃষ্ণা সকলই নিঃশেষ হবে অসমাপ্ত রয়ে যাবে হৃদয়ের কিছু আকাংখা ।
যদি মন চায় দেখে যেও।।কবিতা
ব্যাথার উপমা
ব্যাথার উপমা দিয়ে লিখেছি কবিতা রেখেছি এ হৃদয়ের মাজারে তোমায় ,

Leave a Reply

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free