এতো কেন ভালো লাগে


এম এক্স রাশু
25/11/2023/
তোমার চাঁদের মত মুখটা দেখি আমি অন্ধকারে!!!
বুনোফুলের মত মুগ্ধ হয়ে বসে থাকি আমি সারাদিন!!
তোমায় দেখবো বলে!!!!
আমার ভবঘুরে মনের অনুভূতির ভেতর নিমগ্ন হয়ে থাকো তুমি সারাক্ষণ!!!
কেন যেন তোমাকে নিয়ে ভাবনার গভীরে ডুবে যাই
ততোই আলোয় আলোকিত হতে থাকে আমার উন্নাসিক হৃদয়!!!
যতোই তোমার ভাবনা থেকে লুকাতে চাই
ততোই তোমার শুভ্র চাহনীর স্রোতে আমি প্রেম হয়ে মিশে যাই!!
ইচ্ছে করে তোমার হৃদপিন্ডে ঢুকে ভালবাসার প্রবালে নিশীথ সাজাতে!!!
জানি না তোমায় কেনো এতো ভাল লাগে?
কেনো আজও মনে হয় তোমার কাছে আমি ভীষণ ঋনী!!
জানি না, কেনো তোমার জন্যে এতো মায়া লাগে!!!
ইচ্ছে করে তোমাকে শাসন করি!!!
হ্রদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে ভীষণভাবে আগলে রাখি!!!!!

Leave a Reply

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free