হাজারো মিথ্যে বাহানা।

এম এক্স রাশু/13/01/2024//



যতটুকু হয়েছে চেনাজানা
সবটাই আজ অচেনা,
নিরবে সয়ে গেছে এ হৃদয়
হাজারো মিথ্যে বাহানা।
যতটা বেসেছি ভালো
পাইনি ফিরে তার আদর খানা,
যতটা চিনেছি আলো
সবটা দিয়েছে চাঁদ খানা।
প্রতিধ্বনি শুনেছি ততবার
যতবার ডেকেছি নাম ধরে,
ফেরাতে পারিনি পিছু আর
যাতনা কুড়িয়েছি খুব করে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started