প্রতিদিন তোমাকে

প্রতিদিন তোমাকে একটু একটু করে চিনছি আমি …….
একটু একটু করে ভালবাসছি….
কোনো স্বপ্ন রচনা করার আশা আমার নেই…..
তোমার আশা,যাওয়ার কোনো সময় নাই…..তোমার ইচ্ছেমতন ই তুমি আস আর যাও ……
আমাকে দোলা দিয়ে দিয়ে যাও…….
দোল খেতে আমার কিন্তু খারাপ লাগেনা….
আমি ছুটে যাই অনেক দূরে ….দূর দূরান্তে….তোমার হাত ধরে……
নিঃশব্দ কথামালা দিয়ে তৈরী আমাদের ভালবাসার ঘর…..
যে ঘর নিজেদের হাতে আমরা সাজাই…………..
যখন আমাদের বরাদ্দকৃত সময় শেষ হয়ে যায়……
আমরা ফিরে যাই আমাদের অভিনয়ের জগতে…..
রয়ে যায় রেশটুকু…….অফুরন্ত ভালোলাগার……
আমি ভালই আছি তোমার সাথে……..
তুমিও ভালো থেকো…….

Leave a Reply

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free