যে চোখ একদিন আমাকে খুঁজে ফিরত,
আজ সেই চোখেই আমি কাঁটার মতো যন্ত্রণা।
যে কথায় সে হাসত,
আজ সেই কথাই তার কাছে বিষের মতো জ্বালা।
যে আমাকে বুকের ভেতর লুকিয়ে রাখত,
আজ সে-ই আমাকে চরিত্রহীনা বলে ফেলে।
আমার অস্তিত্বই তার কাছে বোঝা,
আমার কণ্ঠস্বরই তার কাছে অপরাধ।
এটাই কি ভালোবাসা ছিল?
নাকি শুধু ভুল মানুষকে বিশ্বাস করার শাস্তি?


Leave a comment